রিউমাটয়েড আর্থ্রাইটিসে – আর্সেনিক অ্যালবাতে মিললো স্বস্তি!
রিউমাটয়েড আর্থ্রাইটিস ও হাইপোথাইরয়েডিজমে ভোগা ৪৮ বছর বয়সী এক মহিলার Arsenic Album-এ উপশমের বাস্তব কেস স্টাডি।
লিখেছেনDr. Nargis Khatun, B.H.M.S (W.B.U.H.S)একজন ৪৮ বছর বয়সি মহিলা আমাদের ক্লিনিকে এলেন — তাঁর চেহারায় ক্লান্তি, চোখে আতঙ্ক আর মনে অসহ্য যন্ত্রণার ছাপ। বললেন, “ডাক্তারবাবু, গরমকালেও ঠান্ডা লাগে… গরম জল ছাড়া স্নান করতেই পারি না। প্রতিদিন জ্বর আসে, আর এই ফোলাভাবের জন্য হাত-পা মুড়তেও পারি না।”
🩺 লক্ষণগুলোর বিস্তারিত পর্যবেক্ষণ:
- সর্বাঙ্গে (হাত, পা, পেট, মুখ) ফোলাভাব
- চুলকালে সাময়িক আরাম মেলে
- রাতের দিকে উপসর্গগুলি বেড়ে যায়
- পায়ে ভারী ভাব, হাঁটা-চলার অসুবিধা
- গালের বাম পাশে ব্যথাহীন শক্ত ফোলা অংশ
- গরম জল ছাড়া স্নান করতে না পারা
- প্রায় প্রতিদিন low-grade fever
পূর্ব-প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী,
- RA Factor – 86.00 IU/ml
- TSH – 8.5 IU/ml (indicative of Hypothyroidism)
🎯 চিকিৎসার দৃষ্টিভঙ্গি:
হোমিওপ্যাথির অন্যতম মূলনীতি হলো “Treat the patient, not the disease”। তাই শুধু উপসর্গ নয়, রোগীটির সমগ্র শারীরিক-মানসিক অবস্থাকে পর্যালোচনার পরে তবেই আমরা প্রেসক্রিপশন করে থাকি।
📌 তার সমস্ত লক্ষণ বিচার করে ওষুধ নির্বাচন করা হয়:
Arsenic Album LM1 (০/১) – ডোজ: প্রতিদিন ১ বার করে, মোট ১৬টি মাত্রা।
✅ এক সপ্তাহ পর: উন্নতির লক্ষণ
এক সপ্তাহ পরে রোগীটি আবার আমাদের ক্লিনিকে আসেন 19th May, 2024-এ। তার চোখে-মুখে হাসি। বললেন,
“ডাক্তারবাবু, ফোলাভাব তো অনেকটাই কমে গেছে। গরম জল ছাড়া এখন স্বাভাবিক জলেই স্নান করতে পারি। জ্বরও আসছে না।”
📌 14th May,2024 তারিখের রিপোর্টে দেখা গেল:
- RA Factor কমে এসেছে 51.00 IU/ml (১৪.৫.২৪ রিপোর্ট অনুযায়ী)
- TSH কমে এসেছে 7.23 IU/ml
- এছাড়া, রাতের অস্থিরতা কমেছে
- গালের ফোলা অংশও আগের চেয়ে অনেকটা নরম
[প্রসঙ্গগত উল্লেখ্য, এই সময় সীমাতে তিনি একমাত্র হোমিওপ্যাথিক এই ওষুধটি ছাড়া অন্য কোন ওষুধ খাননি ]।
🧬 হোমিওপ্যাথি কীভাবে কাজ করলো?
হোমিওপ্যাথিতে শুধু রোগ নয়, বরং রোগীর দেহের Vital Force-কে সক্রিয় করে রোগীকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।
🔹 Arsenic Album হল একটি deep acting remedy, যা Inflammation এবং Autoimmune Disease (especially Rheumatoid Arthritis) এর ক্ষেত্রে, লক্ষণ মিললে, অনেক সময় ভালো response দিতে পারে।
এই রোগীর ক্ষেত্রে ফোলাভাব, ঠান্ডা অনুভব, অস্থিরতা — সবকিছু ছিল একত্রে একটি systemic disorder এর লক্ষণ, যার সাথে RA এবং Hypothyroidism-এর সংযোগ ছিল। এই ক্ষেত্রে ব্যক্তিভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা রোগীর নিজস্ব আরোগ্য ক্ষমতাকে সহায়তা করেছে।
📚 ডিসক্লেমার: একটি গুরুত্বপূর্ণ সচেতনতা বার্তা:
এটি একটি Real Case Study, কিন্তু এটা মনে রাখা দরকার যে Homoeopathy is individualized treatment — এখানে একেক রোগীর জন্য ওষুধ ভিন্ন হয়।
👉 রোগীকে দেখে, লক্ষণ বুঝে, রোগের ইতিহাস জানার পরেই ওষুধ নির্ধারিত হয়। তাছাড়া, ওষুধের কার্যকারিতা লক্ষণের তীব্রতা, রোগ সৃষ্টির কারণ, রোগীর সামগ্রিক অবস্থা, এবং পারিপার্শ্বিক পরিস্থিতির মতো অনেক কারণে পরিবর্তিত হতে পারে। তাই আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় ভোগেন, তবে সঠিক চিকিৎসার জন্য লাইসেন্সপ্রাপ্ত কোনো সুচিকিৎসকের সাথে পরামর্শ করুন।
যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গেও — Euphoria Homoeo Care: “Healing with Homoeopathy”. আপনার সুস্থতায়, আপনার পাশে।
📣 আপনি কি দীর্ঘমেয়াদি সমস্যায় ভুগছেন?
😟 Rheumatoid Arthritis, 😓 Hypothyroidism, 😔 Unexplained Swelling or Fatigue? 👉 সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা আপনার জন্যই অপেক্ষা করছে।
🔔 এখনই বুক করুন:
📲 Book an Online Consultation today.
👉 📚 Read Related Blogs – to know how others found relief through homoeopathy.
✍️ Summary:
A 48-year-old woman suffering from chronic body swelling, Rheumatoid Arthritis (RA), Hypothyroidism, and cold sensitivity found relief through individualized homeopathic treatment at Euphoria Homoeo Care. After prescribing Arsenic Album LM1, her symptoms, including oedema, fever, restlessness, and hormonal imbalances, showed remarkable improvement within one week. Her RA Factor dropped from 86 to 51 IU/ml, and TSH improved from 8.5 to 7.23 IU/ml, showing how this patient responded to personalised treatment. Results differ from person to person, and every case needs individual assessment.
এই লেখাটি সাধারণ তথ্যের জন্য, এটি চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ শুরু বা বন্ধ করবেন না।
আপনারও কি একই রকম সমস্যা?
প্রতিটি রোগী আলাদা। আপনার জন্য কী উপযুক্ত তা জানতে একটি গোপনীয় অনলাইন পরামর্শ বুক করুন।